• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় শিক্ষকদের-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে মানবন্ধন,

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ৭৫% উৎসব ভাতা আদায় ও আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন করেছেন বেসরকারী শিক্ষক-কর্মচারিরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশগ্রহণ করেন।
উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিমের সভাপতিত্বে ও দাদপুর- গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ।
ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দাসহ জড়িতদের জানিয়ে আইনের আওতা আনার দাবি করে
বক্তারা বলেন, জনগনের ঘাম ঝরানো টাকায় কেনা এসির রুমে বসে শিক্ষক-কর্মচারিদের ব্যথা
যদি নাই বোঝেন তাহলে আমরা কর্মসূচি থেকে ঘরে ফিরবোনা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category