• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

বাঘায় বিএনপির দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় বিএনপির দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব(৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০-৫-২৫) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আগের দিন শুক্রবার (৯ মে ) রাত ৮টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী
এলাকায় শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লব ওই গ্রামের মহসিন আলীর
জামায় এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিত পাড়া) গ্রামের বাসিন্দা
আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে
নাশকতা, অগ্নিসংযোগ , ককটেল বিস্ফোরণ,হামলা, ভাঙচুর, চাঁদা দাবি,মারধর
সহ বিভিন্ন অভিযোগে বিএনপির দায়ের করা চারটি মামলা হয়েছে। এসব
মামলা দায়েরের পর থেকে আত্নগোপনে চলে যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব।
মামলার তদন্তকারী এস আই সিফাত রেজা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব এর বিরুদ্ধে চলমান চারটি মামলা সহ
সাতটি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলাও রয়েছে এই নেতার বিরুদ্ধে।
রিমান্ড এর আবেদনের বিষয়ে জানতে চাইলে বলেন, প্রয়োজন হলে চাইবেন।
বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান জানান,
স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই তার বিরুদ্ধে অস্ত্র, মাদক মামলা হয়েছে।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থা ভাজন হয়ে পদ বাগিয়ে নেয়। ক্ষমতার অপব্যবহার করে
বেশ দাপটেই চলেছে। তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে
থাকাকালীন সময়ে তার মুক্তির পোষ্টার সাঁটানোর সময় বিপ্লব সহ আওয়ামী
লীগের পদধারি নেতা সামিউল ইসলাম নয়ন , আনোয়ার হোসেন মিল্টন ও তার
সঙ্গীরা আমাকেসহ পোষ্টার সাঁটানোর (ওয়ালে লাগানো) কাজে যারা ছিল তাদের
মারপিট করে পোষ্টার সাঁটাতে দেয়নি। পরে তারা পুলিশ ডেকে ধরিয়ে দেয় এবং
মামলা করে। পুলিশ সত্য বিষয় জেনেও মামলায় কারাগারে পাঠায়।
অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন,আত্নগোপনে থেকে
বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। এমন খবরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা
হয়েছে । শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান
ওসি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category