• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় মোটরসাইকেল শোডাউনে প্রার্থীতা জানান দিল আ’লীগের মামুন

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশাল শোডাউন করেছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুন হোসেন। মঙ্গলবার (০৮-১১-২০২২) বিকেলে বাঘা বাজার থেকে প্রায় দুই শতাধিক মোটর সাইকেলে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে গিয়ে শেষ করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে তার সমর্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন, বাঘা বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মুনসাদ আলী প্রমুখ। এর আগে সমর্থিত লোকজন নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন মামুন হোসেন।
মামুন হোসেন জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। শো ডাউনের মাধ্যমে জানান দিলাম আমি মেয়র পদে একজন মনোনয়ন প্রত্যাশি।
বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার জানান,নির্বাচন কেন্দ্র করে আগামীকাল বুধবার পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় প্রার্থীতা নিয়ে আলোচনা হবে।
উল্লখ্য, সোমবার বাঘা পৌরসভার নির্বাচনে তফশিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। পৌরসভায় ৩১ হাজার ৬৩৬ ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category