• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় শয়নকক্ষ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মর্জিনা বেগম(৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রোববার (২০-০৪-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শৈকনিপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। পুলিশ জানায়, শনিবার(১৯ মে) রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে গৃহবধুর নিজ বাড়ির শয়ন কক্ষের তীরে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,তার ¯া^ামীসহ মেঝ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করে। বড় ছেলে শাওন আলী বালীবাহী ট্রাকের শ্রমিকের কাজে বাইরে ছিলেন। বাইরে থাকা ছোট ছেলে রুহান শনিবার রাত ১০ টায় বাড়িতে ঢুকে মায়ের কোন সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের ভিতরে গিয়ে তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৃত্যুর সঠিক কারন ণির্নেেয়র জন্য ওই গৃহবধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই নারীর স্বামীর বড়ভাই রমিজ উদ্দিন জানান,ছোট ছেলের চিৎকারে তিনিসহ প্রতিবেশিরা গিয়ে রশিতে ঝুলন্ত মরদেহ দেখেন। তিনি জানান,গৃহবধুর স্বামীসহ দুই ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তার দাবি, পরিবারের মাঝে তেমন কোন গন্ডগোল-ফ্যাসাদ ছিলনা। তবে তার কিছুটা মানুষিক সমস্যা ছিল। এই কারণে আত্নহত্যার পথ বেঁচে নিতে পারে ধারনা করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন ণির্নয়ের জন্য রোববার(২০ এপ্রিল) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category