• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে বিএনপি নেতা মানিকের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক বুধবার(৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় রাজশাহীর বাঘা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এতে সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবেব সভাপতি আব্দুল লতিফ মিঞা।
মত বিনিময় সভায় নুরুজ্জামান খান মানিক বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তার্যুণের অহংকার তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জন কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা। সাংবাদিদের উদ্দেশ্যে বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে স্বাধীনমত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। যা মাঝ পথে থমকে গেলেও এখন সেই সুযোগ হয়েছে। দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি।
সাংবাদিক আসলাম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোলাম তোফাজ্জল কবীর মিলন।
উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আব্দুস সামাদ, বাদশা আলমগীর, নান্নু মিয়া শাহাবাজ আলী, সাংবাদিক লালন উদ্দিন,ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, নাহিদ দর, আব্দুস সালাম প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category