• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’এখন চিলমারী বন্দরে

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে নোঙ্গর করেছে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতা সংকটের কারণে বন্দরের তীরে ভিড়তে না পারায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।

জানা যায়, বাহাদুরাবাদ ঘাট থেকে বুধবার বেলা ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে গঙ্গা বিলাস। পরে বিকাল ৪টার দিকে নাব্যতার কারণে নোঙ্গর করে ব্রক্ষপূত্রের চরে । বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকদের গঙ্গা বিলাস থেকে স্পিড বোডে চিলমারী নদী বন্দরে নিয়ে আসা হয়।

এ সময় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরির বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। আগামীকাল শুক্রবার সকালে চিলমারী নৌ বন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে রওনা হবে গঙ্গা বিলাস। বিআইডব্লিউটিএ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭জন এবং জার্মানির ১জন ভ্রমণ করছেন। এই যাত্রা পথে সময় লাগবে ৫১দিন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category