• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভালুকা ছেলের বিরুদ্ধে বাবার মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

আবু ইউসুফ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, জমি দখল ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে নিজ ছেলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এক অসহায় বাবা।

বুধবার (৩০ শে আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে এলাকাবাসীর আয়োজন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী বাবা সুলতান মিয়া জানায়, তার ছেলে জাহাঙ্গীর আলম ভালুকা মৌজার ৫৮৮ নং দাগে চার শতাংশ জমির ২২ লক্ষ টাকা আত্মসাত করে রেখেছে। ছেলের কাছে টাকা চাইতে গেলে পিতাকে হুমকি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করেছেন তারা। এসময় অসহায় পিতা এলাকাবাসীর সাথে ছেলের বিচারের দাবি জানান তিনি।

এস এম জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে পিতার জমি বিক্রির ২২ লক্ষ টাকা আত্মসাৎ করায় এর আগে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বাবা সুলতান মিয়া ।

জাহাঙ্গীরের ছোট ভাই হেলাল উদ্দিন জানান, জাহাঙ্গীর নিজেকে ইটিভি (একুশে টেলিভিশন) এর ভালুকা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পরিচয় দিয়ে নানান সময় তাদের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয়-ভিতি প্রদর্শন করতো।

মাবনবন্ধনে এস এম জাহাঙ্গীরের পিতা সুলতান মিয়া, চাচা-শামছুদ্দিন ও আশরাফুল আলম, ছোট ভাই হেলাল উদ্দিন, সুমন, বিল্লাল, বোন রিনি ও লিপিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category