• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ভোট বর্জনের লিফলেট বিলি করার সময় চট্টগ্রামে বাসদের ৫ নেতা-কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ‘দিনকাল’ বিডি ২৪ চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে ভোট বর্জনের লিফলেট বিলি করার সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র ৫ নেতা-কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের থানা থেকে ছেড়ে দেয়।হামলার শিকার এবং আটক হওয়া বামনেতারা হলেন, বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাসদের চট্টগ্রাম নগর ইনচার্জ আল কাদেরী জয়, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, বাসদ নেতা মোহাম্মদ জসিম, নাজিম উদ্দীন বাপ্পী ও ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি মিরাজ উদ্দিন।

থানা থেকে ছেড়ে দেওয়ার আগে ৫ বাম নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাদসের নেতারা। আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশ কর্তৃক বাসদের নেতাদের আটকের নিন্দা জানিয়ে ওই বিবৃতি দেন সিপিবির চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, বাসদ চট্টগ্রাম নগরের সদস্য আকরাম হোসেন, রায়হান উদ্দীন ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার আহ্বায়ক শফি উদ্দিন কবির আবিদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের অধীনে হওয়া নির্বাচন বর্জন করতে ও ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে সারাদেশে বাম গণতান্ত্রিক জোট প্রচারপত্র বিলি করছে। সে উদ্দেশ্যে বাসদ তাদের লিফলেট বিলির সময় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। এ স্বৈরাচারী সরকার সামান্য লিফলেট বিতরণ কর্মসূচিকেও সহ্য করতে পারছে না।

তারা বলেন, বুধবার বিকেলে নগরীর দেওয়ানহাট মোড়ে প্রহসনের একতরফা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় বামনেতাদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় তারা পুলিশ ডেকে এনে তাদের হাতে বামনেতাদের তুলে দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী ‘দিনকাল’ বিডি ২৪ কে বলেন, বিকেলে স্থানীয় লোকজন বামনেতাদের ধরে পুলিশে দিয়েছিলো। আমরা তাদের জিজ্ঞাসাবাদের থানায় এনেছিলাম। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category