• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কা! দুই যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর মতিহার থানার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও একই থানার মেহেরচÐি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
শনিবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক। তিনি জানান, সন্ধ্যার পরে দ্রæতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category