• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে র‌্যালী ও মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক নেটওয়ার্কের উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা গুমের শিকার সকল ব্যক্তিকে অনতিবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তাছাড়া অধিকার এর সেক্রেটারি এ্যাডভোকেট আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন খান এলানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় যাতে ফরমায়েশি রায় দেয়া না হয় সেজন্য বিচারবিভাগের প্রতি আহবান জানানো হয়। এবং প্রতিটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

অধিকার ও মায়ের ডাক এর সমন্বয়কারী সাংবাদিক মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে ময়মনসিংহ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. নূরুল হক বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিলেই সরকার বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে। শুধু তাই নয়, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যেসব নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী সমালোচনা করছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং গুম করছে। তিনি গুমের সংষ্কৃতি বন্ধের আহবান জানিয়েছেন।

অপরদিকে সিনিয়র আইনজীবি এটিএম মাহবুব উল আলম বলেন, স্বাধীন বাংলাদেশে গুমের ঘটনা কখনও কাম্য নয়। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই কঠোর জবাবদিহী করতে হবে। গুম হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। তাছাড়া গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করতেও সরকারের প্রতি আহবান জানান।
র‌্যালী ও মানববন্ধনে অধিকার এবং মায়ের ডাক নেটওয়ার্কের সদস্য, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category