• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।”ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ এপ্রিল বুধবার দুপুরে ইসলামী আন্দোলন উপজেলা অফিস আলিফ লাম মিম মসজিদে আয়োজিত এ

সন্মেলনে ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর শাখার সভাপতি মাওঃ শহিনুর রহমান শাহিন
সভাপতিত্ব করেন। এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা মুফতি নাসির বিন আজগর তৈয়্যবী। ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর শাখার সেক্রেটারী মুফতি যোবায়ের আহম্মেদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ফরহাদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহাদেবপুর শাখার সভাপতি হাফেজ মুহাঃ আজাদ হোসেন, সহ সভাপতি মুফতি মা’আরিফুল, সেক্রেটারী হাফেজ মুহাঃমামুনুল্লাহ, মাওঃ আব্দুল কাদের ফারুকী, মাওলানা জাকারিয়া হোসেন, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ সুলতান মাহমুদ, মাওঃ আব্দুল মতিন, ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলা শাখার সেক্রেটারী ইঞ্জি: মুহাঃ রেজাউল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন এর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ সুমোন হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ মোঃ শেখ সাদী প্রমূখ। শেষে মাওঃ শহিনুর রহমান শাহিনকে সভাপতি ও মুফতি যোবায়ের আহম্মেদ ফারুকীকে সেক্রেটারী নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category