• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে একই সাথে যমজ দুই বোনের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২১২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী (৬৫) নামের দুই যমজ বোনের একই সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল ৩০ নভেম্বর শনিবার ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর সরকার পাড়ায়।স্থানীয়রা জানান, সরস্বতীপুর সরকার পাড়ার মৃত শংকর সরকারের জমজ মেয়ে লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী বিয়ের পর তাদের স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।এদের মধ্যে লক্ষ্মী রানী দীর্ঘদিন যাবত হৃদ রোগে ভুগছিলেন।

এদিন ভোর ৫ টার দিকে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়।এসময় অপর জমজ বোন সরস্বতী রাণী, লক্ষ্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এবং বিলাপ করতে থাকেন যে,এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি।বিলাপের এক পর্যায় সরস্বতি রানী মাটিতে ঢলে পড়লে এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি সরস্বতীপুর সরকার পাড়া গ্রামের জনি সরকার বলেন, তাদের কোন ভাই না থাকায় লক্ষ্মী রাণীরা চার বোন বিয়ের পর স্বামী-সন্তানসহ বাবার বাড়িতেই বসবাস করতেন।একসাথে তাদের জমজ দুই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মোঃ হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category