• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মহাদেবপুরে এক সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী-শ্বাশুড়ী ও শ্বশুড় পলাতক

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে এক সন্তানের জননী মিষ্টি রানী মন্ডলকে (২১) শ্বাসরোধের পর হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে। মিষ্টি রানী মন্ডল উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর ব্যাড়াপাড়া গ্রামের সুজন চন্দ্র মন্ডলের স্ত্রী ও এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের অমীয় চন্দ্র মন্ডলের মেয়ে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে হামিদপুর ব্যাড়াপাড়া গ্রামে। নিহতের জেঠি লিপি বানী মন্ডল জানান, তাদের মেয়ে গলায় গড়ি দিয়ে আত্নহত্যা করেছে প্রতিবেশীদের মাধ্যমে এমন খবর পেয়ে জিগাতলা গ্রামে জামাই বাড়িতে গিয়ে দেখেন লিপিকে একটি চৌকীতে শুইয়ে রাখা হয়েছে। তখনও সে জিবীত ছিলো। তিনি লিপিকে নাম ধরে ডাকলে সে চোখ মেলে তাকায়। এ সময় দ্রুত পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, লাশের দুই হাতের কবজির পাশে বেশ কয়েক জায়গায় ধারালো ব্লেড দিয়ে রগগুলো কেটে দেয়ায় রক্ত ঝরছিল। এ ছাড়াও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে হাতের রগগুলো কেটে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, প্রায় ৩ বছর আগে মিষ্টি রানী মন্ডলের সাথে হামিদপুর ব্যাড়াপাড়া গ্রামের সুরজিত চন্দ্র মন্ডলের ছেলে এবং মহাদেবপুর সোনারপট্টির সুইটি জুয়েলার্সের মালিক সুজন মন্ডলের বিয়ে হয়। তাদের ঘরে প্রায় ১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি তবে এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category