• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাবেশে নৌকায় ভোট চাইলেন সেলিম এমপি

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের আর্থ-সামাজিক ও জীবন-মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহŸান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, ভোটের সময় আসলেই স্বাধীনতা বিরোধী চক্রটি বিশেষ করে আপনাদের সম্প্রদায়ের মানুষদের ভুল বুঝিয়ে তাদের বাক্সের ভোট নেয়া চেষ্টা করে। স্বাধীনতা বিরোধীদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন-মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর মধ্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম উল্লেখিত কথা গুলো বলেন। উপজেলা পরিষদ চত্বরে গতকাল ২২ মে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারী হাসপাতাল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। এসব হাঁস ও হাঁসের ঘর বিতরণ আয়োজিত অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ। আয়োজিত সমাবেশে উপজেলার ৮শ ৫৭ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২০টি করে হাঁস এবং ১টি করে হাঁসের ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category