• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে পানি সাপ্লাইয়ের কাজ করতে গিয়ে
তিনতলার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সাব্বির হোসেন উপজেলার সফাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও পেশায়
ইলেকট্রিশিয়ান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,২৪ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা সদরের আখেড়া গ্রামে আব্দুল জব্বার হাজির হ্যাচারীর তিনতলা ছাদে সহকর্মীসহ পানি সাপ্লাইয়ের কাজ
করতে যান সাব্বির হোসেন। সেখানে কাজ করার একপর্যায়ে পানির চাপে ছাদ থেকে নিচে
পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category