• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে দ্বিতীয় বিয়ের জের স্বামী-স্ত্রীর আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ২৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে পারিবারিক দ›েদ্বর জের ধরে স্বামী-স্ত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গত ৭ ফেব্রæয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র সুমন (৪০) ও তার স্ত্রী গোলাপি বেগম (৩০)।

নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, সুমনের প্রথম স্ত্রী খাতিজা বেগমকে না জানিয়ে গত এক সপ্তাহ আগে গোলাপি বেগমকে বিয়ে করে। গত মঙ্গলবার খাদিজা বেগম তার বাবার বাড়ি যায়। এ সুযোগে সুমন তার ছোট স্ত্রী গোলাপি বেগমকে বাড়িতে নিয়ে আসেন। বুধবার বিকেলে প্রথম স্ত্রী খাদিজা বাড়ি আসার পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।

স্থানীয়রা জামান, এ বিবাদকে কেন্দ্র করে রাত ৯ টার দিকে সুমন ও তার ছোট স্ত্রী গোলাপি বেগম গ্যাস ট্যাবলেট সেবন করে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ টার দিকে গোলাপি ও রাত ২ টার দিকে সুমন মারা যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, পারিবারিক বিরোধের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category