• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটো রিকসা চালক সেলিম হোসেন (২৫) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার মহাদেবপুর-মাতাজিহাট সড়কের জোয়ানপুর বিহার এলাকার রাস্তার পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন উপজেলার আলীদেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়,গত ৫ ডিসেম্বর সেলিম তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসে। ওইদিন সে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি এবং মাইকিং করে তাকে না পেয়ে ৮ ডিসেম্বর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর-মাতাজি আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা পঁচা দুর্গন্ধ পেয়ে খোঁজা খুজির এক পর্যায়ে রাস্তার পাশের ওই পুকুরে অর্ধগলিত ভাসমান লাশটি দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই লাশটি উদ্ধার করে। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, ওই রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category