• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে প্রেমিকার উপর অভিমানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার উপর অভিমান করে এক কলেজ শিক্ষার্থী সোয়াইব হোসেন (১৭) আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারী সোমবার রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।নিহত সোয়াইব হোসেন ওই গ্রামের আব্দুস সালামের পুত্র ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সোয়াইবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার জনৈক এক মেয়ের।কিছুদিন আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়।প্রেমিকার বিয়ের পর থেকে সোয়াইব মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে অস্বাভাবিক আচরণ করতে থাকে বলে স্থানীয়রা জানান। পুলিশ এবং এলাকাবাসীর ধারণা সোয়াইব তার প্রেমিকার উপর অভিমান করে গত সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মহাদেবপুর থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category