• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস প্রতিরোধে ছাত্রলীগের বর্ধিত সভা

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার দলীয় কার্যালয়ের সামনে বেলা ১২ টার দিকে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুসা আল আশআরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথিসহ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রিজভী, উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাওছার আলী প্রমুখ। এর আগে ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল শান্তি মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ বর্ধিত সভায় উপজেলার ১০ ইউনিয়ন ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category