• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভ‚মি দস্যুতাসহ নানান কুকীর্তির প্রতিবাদে ও বিচার দাবিতে মূলধারার সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড বটতলায় আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনে মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত সভাপতিত্ব করেন। ‘ভূঁইফোড় তাড়াও, সাংবাদিকতা বাঁচাও, দূর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে মহাদেবপুর, মান্দা ও নওগাঁ জেলা সদরের মূলধারার সংবাদককর্মীরা অংশ নেন। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহŸায়ক মাহমুদুন নবী বেলাল, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী সাঈদ টিটো, যায়যায়দিন প্রতিনিধি ইউসুফ আলী সুমন প্রমুখ। এসময় দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বুলেট, সহযোগী সদস্য জাহাঙ্গীর আলম, মহাদেবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আলী, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মানিক, যায়যায়দিনের মান্দা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, দি-হাঙ্গার প্রজেক্টের পিএফজি কমিটির সাবেক এ্যামবাসাডর ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার নামে গত অর্থবছরে বরাদ্দ করা টিআর প্রকল্পের এক লাখ টাকা ও এক লাখ ২৩ হাজার টাকা মূল্যের আসবাবপত্র আত্মসাৎ, সাংবাদিক পরিচয়ে ভ‚মি দস্যুতা, প্রকাশ্যে পরকীয়া করা ও নানান কুকীর্তির বিষয়ে বরুন মজুমদারকে দায়ি করে তার বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category