• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা ও মানববন্ধন

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে। গত ৬ মার্চ বিকেলে মহাদেবপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন স্থানীয় বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। গত ৫ মার্চ উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এদিন বেলা ২টার দিকে মহাদেবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সুইট হোসেন ওই বিদ্যালয় প্রাঙ্গণে যায়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলির নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ লোকজন সন্ত্রাসী কায়দায় সুইট হোসেনকে বেধরক মারপিট করে তার কাছে থাকা একটি ক্যামেরা ও নগদ টাকা পয়সা ছিনতাই করে নেয় তারা। এ ঘটনার প্রতিবাদে ৬ মার্চ মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, কাজী সামছুজ্জোহা মিলন, লিয়াকত আলী বাবলু, ওয়াসিম আলী, আব্দুর রশিদ তারেক, শাহাদৎ রাজিন সাগর, এস, এম, হাবীব, ইউসুফ আলী সুমন, শহীদুল ইসলাম জি, এম, মিঠন, অসিত দাস, আইনুল হোসেন, রশিদুল ইসলাম রশিদ, খোরশেদ আলম রাজু, সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, সুজন হোসেন, মোকলেছুর রহমান, এস, এ, উজ্জল, সুমন কুমার বুলেট, মাহবুবুজ্জামান সেতু, মিজানুর রহমান মানিক, সোহেল রানা, অহিদুল ইসলাম, এস, এম, শামীম হাসান প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category