• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীর মেহেরচন্ডি এলাকায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলায় আহত যুবলীগ নেতা

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম ওরফে তরিক এবং তার সশস্ত্র ক্যাডারদের হামলায় আনোয়ার হোসেন মানিক নামের এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি দায়রাপাকের মোড়ে এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মানিককে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ নেতা মানিক জানান, আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলনের জন্য তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। মেহেরচণ্ডি এলাকায় পৌঁছলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকের নেতৃত্বে শাকিল, আশিক, সনেট, অপু, আরিফ আদর এবং রুবেলসহ ৮-১০ জন তার পথরোধ করে।

এর পর তরিক ও শাকিল রিভলবার বের করে। একপর্যায়ে তরিকের অন্য সহযোগী আশিক ও সনেট তার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। ফলে হাতে ছুরির আঘাতে আহত হন। এ ছাড়া তার মাথার সামনের অংশে ছুরিকাঘাত করা হয় এবং মাথার পেছনে লাঠির দ্বারা আঘাত করা হয়।

এ ব্যাপারে মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, মাদক, অস্ত্র এবং ছিনতাইয়ের ঘটনায় তরিককে গত ১৯ আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category