• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মাদক সেবনের দায়ে রাণীনগরে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে বুলেট ইসলাম নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বুলেট ইসলাম উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

রোববার (৮ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে বুলেট ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাবিলা ইয়াসমিন। আদালতের মাধ্যমে বুলেট ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাবিলা ইয়াসমিন জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category