• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা আমানত নিয়ে চম্পট দিয়েছে সমবায় সমিতি

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায়ের নামে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চস্পট দিয়েছে আশার আলো নামে একটি সমবায় সমিতির চেয়ারম্যানসহ পরিচালকরা। সমিতিতে গচ্ছিত টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে সমিতির গ্রহকরা।

সোমবার (৪ মার্চ) উপজেলার বালিজুড়ী বাজারে আশার আলো সমবায় সমিতি প্রধান কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ভু্ক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে উপজেলা থেকে নিবন্ধন নিয়ে আশার আলো সমবায় সমিতি যাত্রা শুরু করলে আমরা বেশ কিছু গ্রাহক জীবনের কষ্টে অর্জীত অর্থ এই সমবায় সমিতিতে গচ্ছিত রাখি। দীর্ঘদিন ধরে সমবায় সমিতি অফিসে গিয়েও গচ্ছিত টাকা ফেরত পাচ্ছি না।

বালিজুড়ী বাজারের ব্যবসায়ী মঞ্জরুল, মাসুম মিয়া সহ অনেক গ্রাহক জানান, তারা আশার আলো সমবায় সমিতির চেয়ারম্যান শফিউল আলম কামরুল ইসলাম এর লাভের প্রলোভনে পড়ে তারা সমিতিতে আমানত হিসাবে কয়েক লাখ টাকা রাখেন। তাদের টাকাসহ ঐ সমিতির দুইশ গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে চেয়ারম্যান ও পরিচালকরা উধাও হয়ে যায়।

বর্তমানে তারা অফিস বন্ধ করে পালিয়ে গেছে। যে কোন সময় বিদেশ পালাতে পারে বলে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা আশংঙ্কা করছে।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান শফিউল আলম কামরুলের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে এ বিষয়ে জানতে চায়লে তিনি বলেন কথা বলার মতো সময় নেই। কেন সময় নেই জানতে চায়লে তিনি নামাজের ওয়াক্তসহ নানা অযুহাত দিয়ে ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category