• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মাদারগঞ্জে নকল স্বর্নের গয়নাসহ ৫ প্রতারক আটক

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিনব কায়দায় প্রতারণা করে ৪ লাখ টাকায় নকল স্বর্ণের গয়না বিক্রির সময় জুয়েলারী ব্যবসায়ীরা ৪ জন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। তারা সবাই টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের বাসিন্দা।

প্রতারণার শিকার উপজেলার বালিজুড়ি বাজারের জুয়েলারী ব্যবসায়ী নুরনবী জানান, বৃহস্পতিবার (২৭জুলাই) বিকালে একটি পরিবার মা, বাবা,স্বামী ও স্ত্রী সেজে তার দোকানে প্রবেশ করে এবং স্থানীয় একটি গ্রামের ঠিকানা দেয়। এবং জরুরী প্রয়োজনের জন্য কিছু স্বর্ণের গয়না বিক্রি করতে চায়। এ সময় তারা কিছু স্বর্ণের গয়না দেখায়।

বাজার মূল্যের চেয়ে কিছু কম দাম চাওয়ায় গয়নাগুলি কিনে নেয়। এক পর্যায়ে একই বাজারের উদয় কুমার ও সাগর মিয়ার দোকানে অনূরুপ ভাবে প্রায় ৪ লাখ টাকার গয়না বিক্রি করলে বিষয়টি সন্দেহ হয়।

পরে গয়নাগুলো পরীক্ষা করে দেখে ওপরে সামান্য স্বর্ণের প্রলেপ দেয়া। এ সময় স্বর্ণ ব্যবসায়ী বাজারে খুঁজে তাদের আটক করে পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের বাসায় নিয়ে যায়। সে সময় তাদের কাছ থেকে নকল স্বর্ণ বিক্রির ৪ লাখ টাকা ও আরো গয়না পাওয়া যায়।

পরে বিষয়টি মাদারগঞ্জ মডেল থানায় জানালে পুলিশ এসে শানু (২৭) ইকবাল (৩৫) হইবর আলী(৬৫) সুমা বেগম (৩৬) এবং স্থানীয় বাস কাউন্টারের টিকিটি মাস্টার রিপন (৪০)সহ ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, এখনো মামলা দায়ের হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category