• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে প্রতারক আদম ব্যবসায়ী ও ভূমি দস্যু হায়দার খাঁ’র শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মাদারগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে প্রতারক, আদম ব্যবসায়ী ভূমিদস্যু হায়দার খাঁ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে চরশুভগাছা এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, শাহজালাল, মো.সোহেল ও সুজন মন্ডল। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাকুরিয়ারচর গ্রামের মৃত আসাদুজ্জামান খাঁ’র পুত্র হায়দার খাঁ তুরস্ক, কাতার ও ইরাকে লোক পাঠানোর কথা বলে বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও হায়দার খাঁ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেন।
মানববন্ধনে চরশুভগাছা, পাকুড়িয়াচর ও জামথল গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। অভিযুক্ত হায়দার খাঁ মোবাইলে সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category