• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় প্রেগনেন্সি টেস্টের ভূয়া রিপোর্ট দিয়ে মান্দা কারিগরি ও কৃষি কলেজের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর ফজলে রাব্বি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলা করায় তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন এলাকাবাসী।
বুধবার বিকেল ৪ টায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে চেয়ারম্যান পাড়ার রাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এতে ইনায়েতপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় হারুন-অর রশিদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূক্তভোগী ফজলে রাব্বি’র মা রেবেকা সুলতানা, ছোট ভাই মুরাদ হোসেন মাফি, প্রতিবেশী আবুল মন্ডল, ফারহানা তাসমিন, শিউলী আক্তার, সাথী এবং ইতি প্রমূখ।
বক্তারা বলেন, মিথ্যা ধর্ষণ মামলায় প্রেগন্যান্সি টেষ্টের চাঞ্চল্যকর রহস্য ফাঁস হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভূয়া প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট দিয়ে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন ধর্ষণ মামলায় কোন রকম তদন্ত ছাড়াই অতি উৎসাহী হয়ে পুলিশ গভীর রাতে এক ঘন্টার মধ্যেই তাকে আটক করায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে নারী শিশু নির্যাতন দমন আইনে মান্দা থানায় একটি মামলার পর ফজলে রাব্বিকে তার বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category