• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী আটক

দিনকাল বিডি ২৪ / ৮০৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে রুবি বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের ঠাকুরপাড়া তার শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার দুপুরে গৃহবধূর স্বামী তরিকুল ইসলাম বিপুল (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহবধূ রুবি বেগম পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকায় মৃত ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

জানাগেছে, প্রায় ১০ বছর পূর্বে রুবি বেগমের সাথে তরিকুল ইসলাম বিপুলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শনিবার রাতে রুবি বেগমের সাথে বিপুলের ঝগড়া হয়। এতে অভিমান করে রুবি বেগম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিপুল দীর্ঘদিন থেকে জুয়া ও মাদকাসক্ত ছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category