• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ আঙ্গুরী বেগম শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী ও মৃত হোসেন আলী শেখের মেয়ে।

খবর পেয়ে সোমবার (০২ অক্টোবর) সকাল ৭টা দিকে গৃহবধূর স্বামীর বড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানাগেছে, ০১ অক্টোবর ( রবিবার) দিবাগত রাতে স্বামী আমিজ উদ্দিন নাটক দেখতে যওয়ার কথা শুনে বাধা দেয় স্ত্রী আঙ্গুরি বেগম। বাধার পরেও স্ত্রীর কথা না শুনে নাটক দেখতে যায় আমিজ উদ্দিন। নাটক দেখা শেষ করে রাত ৩টার দিকে বাড়ি ফিরে আমিজ উদ্দিন। বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খুজাখুজির পর মাচার উপর আঙ্গুরির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে চিৎকার চেচা মেচিতে আশেপাশে লোকজন এসে পুলিশে খবর দেয় পরে সোমবার সকালে আঙ্গুরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category