• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

মেলান্দহে পানিতে ডুবে যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

জিল্লুর রহমান রতন,জেলা প্রতিনিধি জামালপুর :
জামালপুরের মেলান্দহে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসলে নেমে সোহেল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দেউলাবাড়ি নইলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার বারইপাড়া এলাকার সওকত আলীর ছেলে।

এক সাথে গোসল করতে আসা সোহেলের বন্ধু নাজমুল হাসান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সোহেল ও তাদের কয়েকজন বন্ধু মিলে দেউলাবাড়ি নইলেরঘাট এলাকায় গোসল করার জন্য যায়। সোহেল মিয়া সাতার না জানার কারনে বন্যার পানির স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিক নৌকা দিয়ে সোহেল মিয়াকে উদ্ধার করার জন্য গেলে সে ঘটনাস্থলে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল উপস্থিত হয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ জানান, সোহেল মিয়া নামে একজন যুবক বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলো। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category