• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

জিল্লুর রহমান রতন,জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে তার শশুরবাড়ী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন।
নিহত লায়লা বেগম খাবুলিয়া এলাকার রফিকুল ইসলামের প্রবাসী ছেলে রকিবুল ইসলামের স্ত্রী ও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেংগানিয়া গ্রামের আছর উদ্দিন (ভগলু) মন্ডলের মেয়ে।

পরিবার সূত্রে জানাগেছে, প্রায় বিশ বছর পূর্বে লায়লা বেগমের সাথে রকিবুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লায়লা বেগমের দুই বছরের ছোট মেয়ে দীর্ঘ সময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে তার শশুর রফিকুল ইসলাম অনেক ডাকা ডাকা করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরে ঢুকে লায়লা বেগমকে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ও একদল পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।

মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category