• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে বিদ্যুতষ্পৃষ্টে কৃষকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চরপলিশা গ্রামের ঝিনাইব্রিজ এলাকায় কৃষি জমিতে সেচপাম্প চালু করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শাহজাহান উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা পূর্বপাড়া গ্রামের এমদাদ ওরফে এন্দা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে শাহজাহান ঝিনাইব্রিজ এলাকায় কৃষি জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পাম্পটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, বিদ্যুত স্পৃষ্টে কৃষকের মৃত্যুর খবর জেনেছি। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category