• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে বিষপানে যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বিষপান করে শ্রাবণ (২০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৮ জানুয়ারি) রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত শ্রাবণ উপজেলার শ্যামপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রাবণের পছন্দ মত মেয়ের সাথে বিয়ে না দেয়ায় পরিবারের লোকজনের ওপর অভিমান করে বিষ পান করে। পরিবারের লোকজন বুঝতে পেরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার সাব্বির আহমেদ জানান, চিকিৎসা চলাকালে শ্রাবণ কিছুটা সুস্থ হয়ে একাই হাঁটাচলা করতে পেরেছিল। রাতে সে কাউকে না জানিয়ে টয়লেটে গিয়ে পানি পান করেছিল। বিষ খাওয়া রোগীদের ৭২ ঘন্টা আমরা পানি পান না করার পরামর্শ দেই। পানি পানের পাঁচ ছয় মিনিটের মধ্যেই শ্রাবণের অবস্থার অবনতি ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ত্ন রাজু আহম্মদ জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছেলেটি মারা গেছে। পরিবারের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category