• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে শ্বশুর বাড়িতে কিশোরী বধুর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে শশুর বাড়ি হতে রিথি (১৫) নামের এক কিশোরী বধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার চর পলিশা (পূর্বপাড়া) তালতলা এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। রিথি ওই এলাকার আল মামুনের ছেলে গোলাম রাব্বীর স্ত্রী। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেছেন।

নিহত রিথি আক্তার উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিথি আক্তারের সঙ্গে চরপলিশা তালতলা এলাকার গোলাম রব্বানীর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে এ বছরের মে মাসে বিয়ে হয়। নিহত রিথি আক্তার ও তাঁর স্বামী গোলাম রব্বানী চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এসময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। তবে বিয়ের পরে রিথি বেশির ভাগ সময় তার বাবার বাড়িতেই থাকতেন। বুধবার বিকেল ৩ টার দিকে নিহত রিথি আক্তার বেতমারী তার বাবার বাড়ি থেকে স্বামীর সাথে মোটরসাইকেল করে বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়িতে আসেন। এরপর বিকেল ৫ টার দিকে ঘরের মেঝেতে রিথির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category