• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২২জুন) দুপুর ১২টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. শাহজামাল।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও একুশে টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদ, সার্চ মানবাধিকার সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ, সহ-সভাপতি আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সামিউল ইসলাম, ইসলামপুর ইত্তেফাক সংবাদদাতা শফিকুল ইসলাম ফারুক, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিল্লুর রহমান রতন, যায়যায়দিন পত্রিকার মেলান্দহ প্রতিনিধি মোত্তাছিম বিল্লাহ, দৈনিক খবর পত্রের ফজলুল করিম, সংবাদ সারাবেলার আলমগীর আহমেদ শাহজাহান,দৈনিক সংবাদ এর সামিউল ইসলাম, শহীদ সমর থিয়েটারের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবুসহ আরো অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। পরে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category