• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলা দেখতে এসে মাদক কেড়ে নিলো তাজা প্রাণ

দিনকাল বিডি / ২৬১ Time View
প্রকাশঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
সর্বনাশা মাদক কেড়ে নিল বৃদ্ধ হারেজ আলীর (৫৮) জীবন। শনিবার(২২ জানুয়ারি) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর ‘প্রেম গোসাই ‘ মেলা দেখতে যাওয়ার পথে গুজিশহর বাজারে মৃত্যু হয় তার। হারেজ আলী উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্হানীয়রা জানান, রাতের আঁধারে কখন কিভাবে মারা গেছে তা বলা মুশকিল। তবে মেলা ঘিরে মাদকের সরবরাহ বেড়েছে। হাতের নাগালে পাওয়া যাচ্ছে মাদকদ্রব্য।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারেজ আলী। রাতে বাড়ি না ফেরায় সকালে পরিবারের সদস্যরা খুজতে শুরু করে। লোকমুখে জানতে পারে গুজিশহর বাজারে একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা তাকে চিনতে পারে। পরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হারেজ আলীর ছেলে সোহেল রানা বলেন, আমার বাবা নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকতো এবং অসুস্থও ছিল। মেলায় যাওয়ার পথে হয়তো নেশা করেছিল। এ নিয়ে আমাদের কারও ওপর কোন সন্দেহ নেই।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, হারেজ আলীর মৃত্যু মাদক সেবনে হয়েছে কিনা বা সঠিক কি কারণে হয়েছে তা জানার জন্য অপমৃত্যু মামলা দিয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category