• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জে-শরণখোলা) আসনে আওয়ামী লীগের এক নির্বাচনী পথসভায় দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশমাতৃকায় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়নে নারীর টানে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন সাধারণ মানুষ।

উপকূলীয় মোরেলগঞ্জ-শরণখোলায় ভেরিবাঁধ, স্লুইজগেট নির্মান সহ লবনাক্ততা দূরীকরন, কৃষি নির্ভর এলাকা হিসেবে এ অঞ্চলকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একাধিক ফসল উৎপাদনে রুপান্তরিত করা হবে।

শনিবার দুপুরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিবি আফসার আলী মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্ত্যব্য রাখেন নৌকা মার্কার মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের

মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান,

মো. রাসেল হাওলাদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা, আওয়ামী লীগ নেতা সোমনাথ দে, যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু, শ্রমিকলীগ নেতা মোঃ জালাল উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category