• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বাগেরহাটপ্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে মিছিল সহকারে ছাত্রলীগের সমাবেশ, আলোচনা সভা ও ৭৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সম্মানিত অতিথি ছিলেন কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, আওয়ামীলীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, আওয়ামীলীগ নেতা ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা এস এম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল ও মোঃ মনিরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা রাহাত মুন্সি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময়, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, সাংবাদিক শরীফ মাসুদুল করিম, শেখ শাহিনুর ইসলাম শাহীন, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন ও ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী প্রমূখ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category