• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মোল্লাহাটে শেখ রাসেল দিবস উদযাপন

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উদযাপনে মঙ্গলবার সকাল ১০টায় এক র‍্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, পল্লীবিদ্যুৎ ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, সকল প্রতিষ্ঠান প্রধান প্রমূখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category