• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মৌলভীবাজারে বিএনপি যুবলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিএনপির ও যুবলীগ ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১১ই মার্চ) দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক এমপি এম নাসের রহমান,ছাত্রদদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ উভয় পক্ষের প্রায় ৩০জন আহত হন, তাৎক্ষণিক আহতদের মধ্যে অন্যদের নাম ও পরিচয় জানাযায়নি।

আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে জেলা পিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন দুপুর ১টার দিকে শহীদ মিনার থেকে শুরু হওয়া বিএনপির মাববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান সহ বিএনপি,ছাত্রদল ও যুবদলের প্রায় ১৫ জন আহত হয়।এদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন শহীদ মিনার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তির মিছিল চলছিল এ সময় কে বা কারা মিছিলের মধ্যে ঢিল মারে এরপর থেকেই এ সংঘষের সৃষ্টি হয়। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাছের রিকাবদার বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। কে বা কারা এ সংঘর্ষ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি তবে ভিডিও ফুটেজ দেখে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

সংঘর্ষ চলাকালে ১টি গাড়ী ভাংচুর করা করা হয়।আহত বিএনপি এর সাবেক এমপি এম নাসের রহমানকে দেখতে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল ইসলাম চৌধুরী তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category