• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নুর ইসলাম মিঠু (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) দুপুরে নাভারণ সাতক্ষীরা-মহাসড়কের হাড়িখালি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।তিনি পেশায় সহকারি (সাব) ঠিকাদার ছিলেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,দুপুরে নাভারণ সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী পাবনা-জ১১-০০৯৯ একটি বাস হাড়িখালি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল চালক একটি ভ্যান ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারি পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category