• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই : মাহি!

দিনকাল বিডি ২৪ / ৩২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার (৩ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। এরপর তিনি ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস ও ভিডিওবার্তা দেন।

এর মধ্যে একটি স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’।

অপর আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে। কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশির ভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। আমিও করতে পারি—এটা প্রমাণ করার জেদ।’

এর আগে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category