• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

যৌন হয়রানির বিচার চেয়ে রাবিতে মানববন্ধন, সাময়িক বরখাস্ত চিকিৎসক রাজু

দিনকাল বিডি ২৪ / ২৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
Exif_JPEG_420

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত রাবি চিকিৎসক ডা. রাজু আহমেদের দ্রæত সাসপেন্ড, গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অবস্থানরত জামাল খান নামক এক শিক্ষার্থী বলেন, ডা. রাজুকে ডাক্তার বলা যায় না। সে ডাক্তারির মতো পবিত্র পেশাকে অপবিত্র করেছে। সে একজন যৌন নিপিড়ক কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন কেনো এখনো চুপ তা বুঝতে পারছি না। আজ আমরা এই মানববন্ধন থেকে তার বহিষ্কার, গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
রাবি শিক্ষক সমিতির সভাপতি বলেন, আমরা ডা. রাজুকে চিকিৎসক হিসাবে চাই না। মানুষ চিকিৎসকের কাছে চরম নির্ভরতায় যায় কিন্তু সে নির্ভরতাকে ক্ষুন্ন করেছে। তাকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আর দেখতে চাই না।
তিনি আরো বলেন, যৌন নিপিড়ন সেলের মধ্যেও সমস্যা রয়েছে। এর আগেও অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা তা বর্দাস্ত করবো না। আমরা যৌন নিপিড়কের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। তাকে এখনি সাময়িক বহিষ্কার ও বিচারিক কার্যক্রম শেষে চিরস্থায়ী বহিষ্কার করার দাবি জানাচ্ছি।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যৌন হয়রানির অভিযোগে তাকে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছন জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাÐে।
অধ্যাপক পাÐে জানান, ডা. রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. রাজু আহমেদ বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা করেন ওই অধ্যাপিকা। এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানান তিনি।
গত (৩০ অক্টোবর) সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category