• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে বাবার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার, ছেলে আটক

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় আজিজুল আলম ওরফে আস্তুল (৫০) নামে এক ব্যক্তির ক্ষত ও বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ মে) সকালে বাঘার চক আমোদপুর গ্রামের পুকুর পাড় হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আজিজুল আলম ওরফে আস্তুল চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে একটি সাইকেল যোগে গাছ থেকে ঝরে পড়া আম কিনতে বের হয় একই গ্রামের খাইরুল ইসলাম। এসময় তিনি গ্রামের জনৈক শহিদুল ইসলামের পুকুর পাড়ে আস্তুলকে মৃত অবস্থায় পড়ে থাককে দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। লাশের গলা, চোখ, শরীর এবং মুখমÐলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার চেহারা ক্ষত-বিক্ষত করে দেয়া হয়েছে।
নিহতের ভাই গোলাম মোস্তফা জানান, ১৯৯৮ সালে আস্তুল তার স্ত্রী পারুল বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। এরপর পুলিশ তাকে আটক করলে তিনি ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদÐ দেন। এরপর করোনা কালিন সময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেন এবং তার দুই সন্তানসহ প্রতিবেশিদের সঙ্গে খারাপ আচারণ শুরু করেন। নিরুপায় হয়ে তার দুই ছেলে ফারুক ও ছনি তার হাত ও পা শিকল বেঁধে ঘরে বন্ধী করে রাখেন তাকে। এভাবে একমাস অতিবাহিত হলে জানালা ভেঙে পালিয়ে যান আস্তুল।
পরে তিনি ভাই ও ভাতিজার বাড়িতে কখনো আম বাগান আবার কখনো মানুষের বাড়ির (বৈঠক খানা) বারান্ধায় শুয়ে রাত কাটাতেন। সর্বশেষ শুক্রবার (১২ মে) সকালে তার ক্ষত ও বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
বাঘা থানার ওসি খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত থাকতে পারে সেটা অনুসন্ধান করে ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা করবো।
ওসি আরও বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মৃত আস্তুলের ছোট ছেলে ছনি(২০)কে আমরা থানায় নিয়ে এসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category