• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় সমাবেশ ঘিরে তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগের ৮ জেলা নিয়ে বিএনপি’র বিভাগীয় সমাবেশ আগামী ৩ ডিসেম্বর। আর এই সমাবেশ ঘিরে চাঙা হয়ে উঠেছে মাঠ পর্যায়ের ঝিমিয়ে পড়া বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিদিনই ধারাবাহিক সভা-সমাবেশ চলছে বিভাগের বিভিন্ন উপজেলা, শহর ও গ্রামে। বিভাগীয় সমাবেশের আগেই উনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ওউজ্জীবিত করার কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ যে কোনো মূল্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠেই করা হবে এবং সেটা হবে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এতে চাঙা হয়ে উঠেছে বিএনপি নেতা-কর্মীরা।
নিত্য পণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দেশের বিভিন্ন স্থানে গুলিতে বিএনপির নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এই সমাবেশ সফল করতে ইতোমধ্যে রাজশাহী মহানগরীসহ বিভাগের সাংগঠনিক জেলা, বিভিন্ন উপজেলা, গ্রামের বাজার-পাড়া-মহল্লাগুলোতে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সভা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এতে উপস্থিত থাকছেন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু গণসমাবেশ সফল করতে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান। অতীতে কোনো ভুল-ত্রæটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহŸান জানান টুকু।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যতই বাধা আসুক না কেন আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ যে কোনো মূল্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠেই করা হবে। পরিবহন ধর্মঘট বিএনপির গণসমাবেশের জনস্রোত ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মাঠ পর্যায়ের স্থানীয় নেতারা তাদের বক্তব্য বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশালের গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ করে দিয়েও মানুষের স্রোত থামাতে পারেনি। রাজশাহীর সমাবেশকে কেন্দ্র করেও তারা বাস, ট্রাক বন্ধ করে দিবে বলে খবর পাওয়া যাচ্ছে, এটি একটি নজির বিহীন যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে তা ইতিহাসে বিরল। এরপরও মানুষ মাইলের পর মাইল হেঁটে, যে যেভাবে পারবে, সেভাবে সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করবে বলে তারা আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category