• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় একটি বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগরীর সদর হাসপাতালের মোড় থেকে সাহেব বাজার হয়ে পূণরায় সদর হাসপাতালে মোড়ে গিয়ে শেষ হবে বলে রাজশাহী মহানগর পুলিশের নিকট একটি আবেদন করেন জামায়াত। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত আবেদন পত্রটি জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদন করেন।

তবে এসময় জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ পথেই আটকে দিয়ে গেটেই আবেদন পত্রটি গ্রহণ করে পুলিশ সদস্যরা।
আবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় সদর হাসপাতালে মোড় থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলকে সম্পূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট দেখা করতে না দিয়েই প্রবেশ পথেই পুলিশ সদস্যরা আবেদন পত্রটি গ্রহণ করেন এবং তারা আশ্বাস দিয়েছেন, কমিশনার পত্রটি দেখে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা আশা করছি পুলিশ কমিশনার আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ করতে চাই।’

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় একটি বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগরীর সদর হাসপাতালের মোড় থেকে সাহেব বাজার হয়ে পূণরায় সদর হাসপাতালে মোড়ে গিয়ে শেষ হবে বলে রাজশাহী মহানগর পুলিশের নিকট একটি আবেদন করেন জামায়াত।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত আবেদন পত্রটি জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদন করেন। তবে এসময় জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ পথেই আটকে দিয়ে গেটেই আবেদন পত্রটি গ্রহণ করে পুলিশ সদস্যরা।

আবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় সদর হাসপাতালে মোড় থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলকে সম্পূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট দেখা করতে না দিয়েই প্রবেশ পথেই পুলিশ সদস্যরা আবেদন পত্রটি গ্রহণ করেন এবং তারা আশ্বাস দিয়েছেন, কমিশনার পত্রটি দেখে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা আশা করছি পুলিশ কমিশনার আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category