• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর বাগমারায় প্রশ্নফাঁসকারী চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৮

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় প্রশ্নফাঁসকারী চক্রের মূল হোতাসহ ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে এইচএসসির অরিজিন্যাল প্রশ্নপত্র-১ সেট ও গাইড বই-৫টি, ফাঁসকৃত প্রশ্নের উত্তর-২০০ সেট, ২টি ফটোকপি মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোরশেদুল আলম (৪৮), মোঃ মমিন মন্ডল (২১), মোঃ জাকিরুল ইসলাম (৩৭), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), মোঃ শামসুল ইসলাম (৪৫), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), মোঃ তৌহিদুল ইসলাম জনি (৩৩), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, কালিতা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজ), মোঃ দুলাল হোসেন (৪৮), মোঃ শরিফুল ইসলাম (২৫), মোঃ তোফায়েল হোসেন (৩৩)।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ৬ই নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পরে র‌্যাব-৫, সিপিএসসি টিমের কাছে তথ্য আসে, রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকায় একটি অসাধু চক্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার হল থেকে নিয়ে এসে তার উত্তর তৈরি করে এবং স্বল্প মূলে বিক্রি করছে। পরে পরীক্ষার হলে বিভিন্ন মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনার সত্যতা পেলে র‌্যাব-৫, সিপিএসসি টিম ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের মেধা ধ্বংসকারী এই গর্হিত কর্ম সম্পাদনের সময় চক্রের মূলহোতাসহ ৮ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরস্পর যোগসাজসে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি/বিএম) হিসাব বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অজ্ঞাত ব্যক্তির সাহায্যে পরীক্ষার কেন্দ্র হতে মোবাইলে ফোনে প্রশ্নপত্র ছবি ধারন করে। পরে ওই বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্রের কপি এবং অভিনব কায়দায় উল্টরপত্র তৈরী করে উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করতো। তারা ইতিপূর্বেও এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ আরো অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে অভিনব কায়দায় উত্তরপত্র প্রস্তুত করে উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের নিকট অর্থের বিনিময়ে সরবরাহ করেছিল বলেও জানায়।

এ ব্যপারে গ্রেফতারকৃত অসাধু চক্রের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category