• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার -২

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ সেবন করে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেবন করে আরো চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত হাসপাতালের বাইরে দুইজন এবং বৃহস্পতিবার সকালে হার্টফেল করে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মুন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮) ও মোংলার ছেলে একদিল (৫০)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সূত্রে খবরটি জানা গেছে।
এঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।
অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নানের কাছে থেকে দেশীয় মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মদ পানের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একটি মাদক মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category