• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী অটো ছিনতাই করে চালককে হত্যার পরে মাটিচাপা, আটক ৩

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক সিরাজুল ইসলামকে (৫৮) হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের লাশ একটি কালাই খেতে পুঁতে রাখা অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার।
তিনি বলেন, নিহত ওই অটো চালকে নাম সিরাজুল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে। এঘটনায় আটকৃতরা হলো- রাজশাহী থেকে প্রকাশিত দৈনি উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি পরিচয় প্রদানকারী নগরীর রানী বাজার সাগরপাড়া এলাকার নুরে ইসলাম মিলনে ছেলে শুভ (১৯), শাহমখদুম থানার ভুগরইল খবিরের মোড়ের আকবর হোসেনের ছেলে রাতুল (১৯) এবং এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ফিরোজ (২২)।
ওসি জানান, রোববার দিবাগত রাত ১১টার দিকে এই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে লাশ পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী ভাগাইলা এলাকায় গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাÐের বিষয়টি উঠে আসে।
এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা লাশ পুতে রাখা স্থানে নিয়ে গেলে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়
নিহত সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম বলেন, আমার আব্বা শনিবার বিকাল ৫টার দিকে অটো রিকসা নিয়ে বের হয়ে অনেক রাত হয়ে গেলেও আর ফিরে না আসায় মোবাইলে ফোন দিলে ফন বন্ধ পাওয়া যায়। এরপর আমরা খোঁজা-খুজি শুরু করি।
ওসি শাহিন আকতার জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category