• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীতে নাবালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে সাব্বির (১৪) নামের এক নাবালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার মায়ের দাবি সাব্বির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
মৃত সাব্বির মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার বাবুর ছেলে। তবে তার মা মুনজেরা বাজে-কাজলা এলাকার মানিককে দ্বিতীয় বিয়ে করে সংসার করায় মৃত সাব্বির তার মায়ের সাথে বাজে-কাজলায় সৎ বাবার বাড়িতে থাকতো।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাব্বিরের মা মুনজেরা নাস্তা খেতে তার ঘরের দরজায় গিয়ে ডাকে। কিন্তু ঘরের ভেতর থেকে কোস সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সাব্বিরের নিথর দেহ বিছনায় পড়ে আছে এবং তার পাশে দড়ি ঝুলছে। এ সময় তিনি চিৎকার চেচামেশি শুরু করলে আশপাশের প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন সাব্বিরের মারা গেছে।

পরে তারা মতিহার থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সব্বিরের মরদেহ উদ্ধার করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে তার মরদেহ প্রেরণ করেন।
স্থানীয়দের ধারনা, সাব্বিরের মায়ের দ্বিতীয় বিয়ে এবং সৎ বাবার মানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে সাব্বির আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, নাবালক সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মতিহার থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানানো যাবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category